হাজারো মানুষের প্রাণহানি ও বৈশ্বিক অর্থনীতিকে টালমাটাল করে দেওয়া যুদ্ধের অবসানে শান্তি আলোচনা চালিয়ে নেওয়ার সুযোগ দিতে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এ ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।ট্রাম্প বলেন, ইরানের নেতা ও প্রতিনিধিরা ‘একটি সমন্বিত প্রস্তাব’ নিয়ে না আসা পর্যন্ত দেশটিতে হামলা স্থগিত রাখার বিষয়ে তিনি সম্মত হয়েছেন।দুই সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ইরানের প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা চূড়ান্ত পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত এটি কার্যকর থাকবে।এর আগে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলার হুমকি দিলেও এ সিদ্ধান্তকে সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মহলেও এ ধরনের হামলার সমালোচনা রয়েছে।আন্তোনিও গুতেরেসসহ অনেকেই বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইনে বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ।এ বিষয়ে ইরান, ইসরায়েল বা পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।গত ...