বিদেশি পেটেন্ট ওষুধে ১০০% শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের, চুক্তিতে মিলবে ছাড়

বিদেশি পেটেন্ট ওষুধে ১০০% শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের, চুক্তিতে মিলবে ছাড়

এখন থেকে পেটেন্ট করা বিদেশি ওষুধ যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ১০০ শতাংশ শুল্কের মুখে পড়বে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে রপ্তানিকারক কোম্পানিগুলো যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চুক্তি করে ওই শুল্ক এড়াতে পারবে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই আমদানি করা ওষুধের ওপর শুল্ক বসানোর হুমকি দিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সেই ঘোষণা এল।হোয়াইট হাউসের ভাষ্য, এই শুল্কের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ওষুধের উৎপাদন বাড়িয়ে জাতীয় নিরাপত্তা ঝুঁকি কমানো।বিবিসি জানিয়েছে, আপাতত এ পদক্ষেপের গুরুত্ব অনেকটাই প্রতীকী। কারণ এটি জেনেরিক ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেগুলো যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।অনেক বড় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে রেখেছে, ফলে তারা এই শুল্ক থেকে রেহাই পাবে। আগামী কয়েক সপ্তাহে আরও কোম্পানি এমন চুক্তি করবে বলে ধারণা করা হচ্ছে।ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক শন সুলিভান বলেন, “বাকি কোম্পানিগুলোকে দরকষাকষির টেবিলে আনাই হচ্ছে লক্ষ্য। সবকিছুই দরকষাকষির বিষয়।”হোয়াইট হাউস জানায়, যেসব কোম্পানি ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগে, অর্থাৎ ২০২৯ সালের জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন ...

  • ০৩ এপ্রিল ২০২৬