জুলাই সনদ বাস্তবায়নে নতুন বিভাজন, কমিশনের সুপারিশে বিএনপির তীব্র প্রতিক্রিয়া

জুলাই সনদ বাস্তবায়নে নতুন বিভাজন, কমিশনের সুপারিশে বিএনপির তীব্র প্রতিক্রিয়া

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগে থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ছিল। ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার পর সেই মতপার্থক্য নতুন করে তীব্র হয়েছে।কমিশনের সুপারিশে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও বিএনপি তীব্র সমালোচনা করেছে। এতে করে শেষ সময়ে এসে দলগুলোর মধ্যে নতুন বিভাজন তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।বিএনপির প্রতিক্রিয়াবুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত না হলে এর দায়ভার তাকেই নিতে হবে।’তিনি অভিযোগ করেন, কমিশন বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ উপেক্ষা করেছে। তাঁর ভাষায়, ‘যে বিষয়গুলোতে আমরা একমত ছিলাম না, সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। কিন্তু সুপারিশে সেগুলোর কোনো উল্লেখ নেই। এটা জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা।’দলের স্থায়ী কমিটির বৈঠকেও (মঙ্গলবার) এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা মনে করেন, কমিশনের প্রস্তাব জাতিতে ঐকমত্য নয়, বরং বিভক্তি সৃষ্টি করবে।তিন ...

  • ৩০ অক্টোবর ২০২৫