পুরান ঢাকার শতবর্ষী স্থাপত্যে ভূমিকম্পের ঝুঁকি, বাসিন্দাদের আতঙ্ক বাড়ছে

পুরান ঢাকার শতবর্ষী স্থাপত্যে ভূমিকম্পের ঝুঁকি, বাসিন্দাদের আতঙ্ক বাড়ছে

শতবর্ষী স্থাপত্য ও সরু গলিপথ একদিকে যেমন পুরান ঢাকার ঐতিহ্য বহন করছে, তেমনি ভূমিকম্পের মতো বড় দুর্যোগ সেখানে বসবাসের ঝুঁকিও বাড়াচ্ছে।দেশের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের পরের দিন আরও তিন দফা ভূমিকম্প পুরান ঢাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র ২১ নভেম্বরের ভূমিকম্প কাঁপিয়ে দেওয়ার পরের কয়েক দিন পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের মধ্যে ভয়ের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।পুরান ঢাকার বিস্তৃত এলাকার মধ্যে বাংলাবাজার, শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া, লক্ষ্মীবাজার, কলতাবাজার, নারিন্দা, বাবুবাজার, আরমানিটোলা—বেশির ভাগ এলাকাই ঘনবসতিপূর্ণ। শতবর্ষী ভবনগুলো যেন একটির সঙ্গে আরেকটি লেগে আছে।২২ নভেম্বরের আরও তিন দফা ভূমিকম্পের পর বাসিন্দারা বুঝতে পারছেন, মৃদু বা মাঝারি মাত্রার কম্পনেও এসব ভবনের ঝুঁকি রয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। আগের দিনের ভূমিকম্পে প্রথম প্রাণহানির ঘটনাটি ঘটেছে পুরান ঢাকাতেই—একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে মারা গেছেন তিনজন।এক সপ্তাহের ব্যবধানে আবার বৃহস্পতিবার বিকেলে মৃদু মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। তার আগে গভীর রাতে দুটি ভূমিকম্প হওয়ার তথ্য দিয়েছে ইউরোপিয়ান ...

  • ৩০ নভেম্বর ২০২৫