আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলা করে দেশের আবাসন খাতকে সচল রাখতে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছে।বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোঃ মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব এ প্রস্তাব তুলে ধরেন রিহ্যাবের প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান , সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া এবং ভাইস প্রেসিডেন্ট-১ এম এ আউয়াল।রিহ্যাব নেতারা গভর্নরের কাছে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত ও আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার কথা জানান।রিহ্যাব নেতৃবৃন্দ বলেন, আবাসন খাত দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত এবং এর সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২৫০টিরও বেশি শিল্পখাত জড়িত রয়েছে। কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি, অর্থায়নে সংকট এবং বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে আবাসন শিল্পে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে আবাসন খাতকে টিকিয়ে রাখা এবং চলমান প্রকল্পগুলো সচল রাখতে ৩,০০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব দেন ...

  • ১০ মার্চ ২০২৬