পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, বিজেপির পরিষদীয় দলনেতা ঘোষণা

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, বিজেপির পরিষদীয় দলনেতা ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী–কে বেছে নিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শুক্রবার কলকাতায় দলের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে তাকে পরিষদীয় দলনেতা ঘোষণা করা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ২০৭ জন জয়ী বিধায়কের সঙ্গে বৈঠক শেষে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন।নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দলের পরিষদীয় দলনেতাই রাজ্যের মুখ্যমন্ত্রী হন। সেই হিসেবে এবার পশ্চিমবঙ্গের দায়িত্ব নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–এর উপস্থিত থাকার কথা রয়েছে।আনন্দবাজার পত্রিকার বরাতে জানা গেছে, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম নিয়ে দলের ভেতরে তেমন কোনো দ্বিমত ছিল না। যদিও আলোচনায় ছিলেন স্বপন দাশগুপ্ত, শমীক দাশগুপ্ত ও অগ্নিমিত্রা পালের মতো নেতারাও।বৈঠকের পর অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সব প্রস্তাবেই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারী। দ্বিতীয় কোনো নাম আসেনি বলে তিনি জানান।প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্র ও রাজ্য ...

  • ০৮ মে ২০২৬