গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ৫২ বছর বয়সে প্রয়াত হয়েছেন আসামের সংগীতশিল্পী, সুরকার ও অভিনেতা জুবিন গার্গ। ভারতের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় এই শিল্পী সংগীত, সিনেমা ও ভাষার সীমা ছাড়িয়ে ছিলেন এক সত্যিকারের সাংস্কৃতিক প্রতীক।তাঁর মৃত্যুর পর শোকস্তব্ধ ভক্তরা যখন পুরোনো গানগুলোর স্মৃতিতে ফিরছিলেন, তখনই মুক্তি পেল জুবিনের স্বপ্নের অসমিয়া চলচ্চিত্র ‘রই রই বিনালে’—ঠিক সেই দিনই, যেদিন তিনি এটি মুক্তি দিতে চেয়েছিলেন। সিনেমাটি মুক্তির দিনে আবেগাপ্লুত হয়ে পড়েন ভক্তরা। অনেকে হলে বসেই কেঁদে ফেলেছেন। আসামজুড়ে ছবিটিকে ঘিরে দেখা গেছে ব্যাপক উৎসাহ; টিকিটের দাম বেড়ে গেলেও ভক্তরা প্রিয় শিল্পীকে আরেকবার বড় পর্দায় দেখতে ছুটেছেন প্রেক্ষাগৃহে।অসম্পূর্ণ স্বপ্নের পর্দায় প্রত্যাবর্তনচলচ্চিত্রটির পরিচালক রাজেশ ভূঞা বলেন, ‘এই ছবি জুবিনদার ব্যক্তিগতভাবে খুব প্রিয় ছিল। গল্প, সুর, গানের কথা—সবকিছুতেই ছিল তাঁর হাতের ছোঁয়া।’ তিনি আরও জানান, তিন বছর ধরে ছবিটি তৈরি করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর ছাড়া সব কাজই শেষ ছিল। তাই জুবিনের মৃত্যুর পর তাঁর আসল কণ্ঠের রেকর্ডিং রেখেই ছবিটি মুক্তি দেওয়া হয়েছে।ছবির প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ...