খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় দেশের বাইরে থেকে আনা অস্ত্র দিয়ে একদল সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (২৯ সেপ্টেম্বর) পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।খাগড়াছড়ি সহিংসতায় ভারতের ইন্ধন আছে কি না—সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কী, প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এটি একটি সত্যিকার প্রশ্ন। এটা যাতে তারা ঘটাতে না পারে, এ জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বর্তমানে সেখানে আছেন। তিনি বিষয়টি দেখছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন।’আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে। এই অস্ত্রগুলো অনেক সময় দেশের বাইরে থেকে আসে। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না। সাংবাদিক তো দেশটির নামটাই বলে দিয়েছেন। এটি প্রতিহত করতে হলে সবার সহযোগিতা দরকার, সবাই সেটা করবেন।’গতকাল দেশে একটি ...