বড় পতনের মধ্যে দিয়ে সপ্তাহ শুরু হলো পুঁজিবাজারে; সূচকে রীতিমতো ধস নেমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই), দাম কমেছে অধিকাংশ কোম্পানির।

সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৩১ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ৩৫ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ৯০ পয়েন্ট।

দাম কমেছে প্রায় সবকটি কোম্পানির; ৩৭১ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে মাত্র ১০ কোম্পানির ও অপরিবর্তিত আছে ৯ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন সামান্য বাড়লেও মূলত শেয়ার বিক্রির চাপ ছিল সর্বাধিক। ৫৩১ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গত কার্যদিবসে ছিল ৪৫৯ কোটি টাকা।

ব্লক মার্কেটে ৩০ কোম্পানির ২৩ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; এশিয়াটিক ল্যাবরেটোরিজ লিমিটেড সর্বোচ্চ ৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

৫ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে সিটি ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড।

বড় পতন হয়েছে সিএসইতেও; সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪১৯ পয়েন্ট।

দাম কমেছে অধিকাংশ কোম্পানির; ১৪৫ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ১৭ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন কমেছে প্রায় তিন গুণ; ১৬ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গত কার্যদিবসে ছিল ৪১ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড এবং ১০ শতাংশ দাম কমে তলানিতে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড।