চট্টগ্রাম নগরে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নিরাপত্তা জোরদারেরের লক্ষ্যে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) দিয়ে ব্রাশফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।মঙ্গলবার দুপুরে ওয়্যারলেস বার্তায় টহল ও থানা পুলিশকে একযোগে মৌখিকভাবে এ নির্দেশনা দেন তিনি। সিএমপির একাধিক সূত্র নিশ্চিত করেছে, দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত কয়েক দফা পৃথক নির্দেশনাতে কমিশনার এই বার্তা দিয়েছেন।কমিশনারের এ আদেশের কথা নিশ্চিত করে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ‘কমিশনার বলেছেন, শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’ এছাড়া কমিশনারের বার্তায় টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শিশা শটগান, দুটি গ্যাস গান এবং টিম ইনচার্জদের নাইন এমএম পিস্তল বহনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থায়ী চেকপোস্ট বাড়িয়ে সাতটি থেকে ১৩টি করার নির্দেশনা দিয়েছেন তিনি। বার্তায় তিনি পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার ও দণ্ডবিধির বিধান স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, সব দায়-দায়িত্ব তিনি নিজে গ্রহণ করবেন।বেতার বার্তার বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করে হত্যার স্পষ্ট নির্দেশনা দিয়েছি। ...