বাংলাদেশের পুঁজিবাজারে ঢাকা ও চট্টগ্রাম দুই স্টক এক্সচেঞ্জেই বৃহস্পতিবার সূচকের সামান্য উত্থান হলেও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স বেড়েছে এক পয়েন্ট, ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৬ পয়েন্ট ও শরীয়াভিত্তিক ডিএসইএসে আসেনি কোনো পরিবর্তন।

সূচক সামান্য বাড়লেও ডিএসইতে দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ২০১ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ১৩১ কোম্পানির ও অপরিবর্তিত আছে ৬২ কোম্পানির শেয়ারের দাম।

একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ৩০ কোটি টাকা; ডিএসইতে সারাদিনে ৮০৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৮৩৬ কোটি টাকা।

ব্লক মার্কেটে ৩৮ কোম্পানির ২৬ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; আল-আরাফাহ ইসলামী ব্যাংক সর্বোচ্চ ৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

ডিএসইতে সর্বোচ্চ ৬.২৫ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড ও ৭ শতাংশের বেশি দাম কমে তলানিতে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৫ পয়েন্ট বাড়লেও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। ৮৮ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ৮৬ কোম্পানির ও অপরিবর্তিত আছে ৩৪ কোম্পানির শেয়ারের দাম।

প্রায় ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে তলানিতে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি ও প্রায় ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে এপেক্স ট্যানারি লিমিটেড।