তালেবান-শাসিত আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির পর দেশটির সঙ্গে সংহতি জানিয়ে ত্রাণ সহায়তা জোরদার করছে ভারত। বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল মানবিক উদ্যোগ নয়—চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় আফগানিস্তানে ভারতের ভূরাজনৈতিক উপস্থিতি জোরদারের কৌশলও বটে।ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর জানিয়েছেন, সোমবার আকাশপথে ২১ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে আফগানিস্তানে। এর মধ্যে রয়েছে ১৫ টন খাবার, কম্বল, তাঁবু, হাইজিন কিট, জেনারেটর, পানি শোধনের ছোট যন্ত্র, ওষুধপত্র, হুইলচেয়ার ও অন্যান্য জরুরি সামগ্রী। তিনি বলেন, আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আরও সহায়তা পাঠানো হবে।ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তরাঞ্চলের বলখ প্রদেশে, মাজার-ই-শরিফ শহরের কাছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। এতে অন্তত ২০ জন নিহত এবং ৯০০’র বেশি মানুষ আহত হয়েছেন। শত শত বাড়িঘর ধসে গেছে। বলখ ও সামাংগান প্রদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঐতিহাসিক নীল মসজিদও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঙ্গি তাশকুরগান এলাকার ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘দোকানগুলোর ভেতরে ঢুকলে ভয় লাগে। যেকোনো মুহূর্তে তা ...