যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর জর্ডানে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ইরানের সেনাবাহিনী বৃহস্পতিবার দাবি করেছে । দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর এক ঘোষণার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, বলেছে, ‘শত্রুর আগ্রাসনের জবাবে জর্ডানে মার্কিন সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করে আত্মঘাতী (কামিকাজি) ড্রোন ব্যবহার করে হয়েছে।’

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।