জুবিন গার্গ: মৃত্যু কি স্কুবা নাকি অন্য কিছুতে?

জুবিন গার্গ: মৃত্যু কি স্কুবা নাকি অন্য কিছুতে?

আসামের জনপ্রিয় গায়ক, সুরকার, অভিনেতা ও এক প্রজন্মের আবেগ জুবিন গার্গ নেই। তাঁর মৃত্যুর খবরটি প্রথমে ভক্তদের মধ্যে চমক সৃষ্টি করেছিল। তবে এখন জানা গেছে, স্কুবা ডাইভিং নয়, মৃত্যুর প্রকৃত কারণ পানিতে ডুবে যাওয়া।গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন’স দ্বীপ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেদিনই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন জুবিন। মৃত্যুসনদে স্পষ্টভাবে লেখা হয়েছে—‘ডুবে যাওয়া’। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, এতে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা নেই।ঘটনার দিন জুবিন এক ডজনের বেশি সঙ্গীর সঙ্গে একটি ইয়টে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি প্রথমে লাইফ জ্যাকেট পরে পানিতে নামেন। কিছুক্ষণ পর সেই জ্যাকেট খুলে আবার ঝাঁপ দেন। এরপর ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আইনজীবী এনজি কাই লিং বলেছেন, ডুবে যাওয়ার আগে প্রকৃত কী ঘটেছিল, তা জানতে আরও তদন্ত করা যেতে পারে।১৯ থেকে ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জুবিনের আকস্মিক মৃত্যুর পর সব আয়োজন বাতিল হয়ে যায়। ...

  • ০৩ অক্টোবর ২০২৫