জুলাই সনদ বাস্তবায়নের উপায় চূড়ান্ত, মঙ্গলবার সরকারের হাতে হস্তান্তর

জুলাই সনদ বাস্তবায়নের উপায় চূড়ান্ত, মঙ্গলবার সরকারের হাতে হস্তান্তর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। চূড়ান্ত রূপরেখাটি মঙ্গলবার বেলা ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।সোমবার বিকালে যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের শেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঐতিহাসিক নথি সংরক্ষণের নির্দেশসমাপনী বৈঠকে কমিশনের গঠনের শুরু থেকে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত সব নথি, আলোচনার ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।তিনি বলেন, ‘এগুলো মহামূল্যবান সম্পদ। জাতি হিসেবে আমরা কোন প্রেক্ষাপটে, কী প্রক্রিয়ায় কোন সিদ্ধান্তে পৌঁছালাম—সেটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ জরুরি। সব বৈঠকের ছবি, ভিডিও ও চিঠিপত্র ক্যাটাগরি অনুযায়ী রাখা উচিত। টেলিভিশনে প্রচারিত আলোচনাগুলোও খণ্ড আকারে সংরক্ষণ করতে হবে। এগুলো হবে ইতিহাসের জীবন্ত দলিল।’তিনি আরও বলেন, ‘যারা গবেষণা করবেন, তারা যেন এই দলিল থেকে শিক্ষা নিতে পারেন। প্রজন্মের পর প্রজন্মে এই রেকর্ড ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।’রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাএ সময় রাজনৈতিক দল, কমিশনের কর্মকর্তা, গবেষক ও সংবাদমাধ্যম ...

  • ২৭ অক্টোবর ২০২৫