পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতেই সূচক হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
দিনের প্রথমার্ধে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। বাকি দুই সূচক ডিএসইএস কমেছে ৩ ও ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ১০ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ১৭৬ কোম্পানির দরপতনের বিপরীতে দর হারিয়েছে ১৪১ কোম্পানি ও অপরিবর্তিত আছে ৬৭ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২৫০ কোটি টাকা।
অন্যদিকে সূচকের উত্থান হয়েছে সিএসইতে; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৫ পয়েন্ট।
দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ৪৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২১ কোম্পানির ও অপরিবর্তিত আছে ১২ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে সিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২ কোটি টাকা।
পূর্বের পোস্ট :