শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি যোগ দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সরকারের পক্ষ থেকে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সেবাইতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে সরকারের উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
পূর্বের পোস্ট :