ডিএসইতে সপ্তাহজুড়ে লেনদেন বেড়ছে ৫১ শতাংশ, সূচক বেড়েছে ৩ শতাংশ

ডিএসইতে সপ্তাহজুড়ে লেনদেন বেড়ছে ৫১ শতাংশ, সূচক বেড়েছে ৩ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সারা সপ্তাহের লেনদেনে গড় লেনদেন বেড়েছে ৫১ শতাংশ, পাশাপাশি প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ৩ শতাংশ।ডিএসই'র সাপ্তাহিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, সারা সপ্তাহের লেনদেন ডিএসইএক্স বেড়েছে ১৪০ পয়েন্ট; সূচক অবস্থান করছে ৫০৯৯ পয়েন্টে।বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস বেড়েছে ২৯ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৫০ পয়েন্ট। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে একইসময়ে ডিএসইএক্স বেড়েছে প্রায় ৫ শতাংশ, ডিএসইএস বেড়েছে ২ এবং ডিএস৩০ বেড়েছে প্রায় ৬ শতাংশ।সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ; গড়ে প্রতিদিন ৫৭৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে এ লেনদেনের পরিমাণ ছিল ৩৮০ কোটি টাকা।দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; পুরো সপ্তাহের লেনদেন শেষে ৩০৯ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪১ এবং অপরিবর্তিত আছে ৩৮ কোম্পানির শেয়ারের দাম।খাতভিত্তিক শেয়ারে করপোরেট বন্ড ও পেপার অ্যান্ড প্রিন্টিং বাদে সবকটি খাতে শেয়ারের দাম বেড়েছে। বিশেষ করে ব্যাংক খাতে শেয়ারের দাম বেড়েছে ৪০ শতাংশের বেশি এবং লেনদেন বেড়েছে ২৬ শতাংশের বেশি।ব্যাংক বহির্ভূত আর্থিক ...

  • ২৪ জানুয়ারী ২০২৬