সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) দুই বাজারেই সূচকের পতন হয়েছে, দাম কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির।
সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৪ পয়েন্ট, শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস কমেছে ৭ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ২১ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ২৫০ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ১১৪ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৩০ কোম্পানির শেয়ারের দাম।
যদিও গত কার্যদিবসের তুলনায় বেড়েছে সামগ্রিক লেনদেন; ৬৪৬ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৬০৩ কোটি টাকা।
ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির ৩২ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি সর্বোচ্চ ৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
প্রায় ১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে বাংলাদেশ অটোকারস লিমিটেড এবং প্রায় ৭ শতাংশ দাম হারিয়ে তলানিতে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।
লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে উত্থান হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পতনের মুখে পড়তে থাকে সূচক। লেনদেন শেষে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১১২ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ৯৮ কোম্পানির দরপতনের বিপরীতে দর হারিয়েছে ৮২ কোম্পানি ও অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে সারাদিনে ৩২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ২০ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে হামিদ ফেব্রিকস পিএলসি এবং প্রায় ১০ শতাংশ দাম হারিয়ে তলানিতে রিলায়েন্স ইনস্যুরেন্স পিএলসি।
পূর্বের পোস্ট :