তিন দিনের ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘন্টায় সূচকের পতন হয়েছে ঢাকায়, উত্থান হয়েছে চট্টগ্রামে।

লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১২ পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ১ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ১১ পয়েন্ট।

দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ১৬৭ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ১৩৫ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৮২ কোম্পানির শেয়ারের দাম।

প্রথম ঘন্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৫০ কোটি টাকা।

অন্যদিকে সূচকের উত্থানে লেনদেন চলছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই); সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২ পয়েন্ট।

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৪০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১১ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৭ কোম্পানির শেয়ারের দাম।

প্রথম ঘণ্টায় সিএসইতে ১ কোটি ৪০ লাখ টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।