ইরানে যুদ্ধ শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই আলাপেই ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে চূড়ান্ত যুক্তি তুলে ধরেন তিনি।বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে বোঝান—ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর ঘনিষ্ঠদের একযোগে নির্মূল করার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। এতে ট্রাম্প ইতিহাস গড়ার সুযোগ পাবেন বলেও উল্লেখ করেন তিনি।প্রতিবেদনে বলা হয়, খামেনি ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা তেহরানের একটি নির্দিষ্ট স্থানে বৈঠকে বসবেন—এমন গোয়েন্দা তথ্য আগেই জানতেন নেতানিয়াহু। ফলে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সরাসরি হামলার একটি বিরল সুযোগ তৈরি হয়। যদিও ইসরায়েল এ ধরনের হামলা চালিয়ে থাকে, যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে এমন পদক্ষেপে সতর্ক।ফোনালাপ সম্পর্কে অবগত তিনটি সূত্র জানায়, নতুন গোয়েন্দা তথ্যে জানা যায় বৈঠকটি নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হতে পারে। এতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়।প্রতিশোধের যুক্তি সামনেফোনালাপে নেতানিয়াহু প্রতিশোধের বিষয়টিকেও গুরুত্ব দেন। তিনি ট্রাম্পকে মনে করিয়ে দেন, অতীতে ইরান একাধিকবার তাঁকে হত্যার ...