লাদাখকে রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ: পরিবেশকর্মী সোনম ওয়াংচুক গ্রেপ্তার

লাদাখকে রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ: পরিবেশকর্মী সোনম ওয়াংচুক গ্রেপ্তার

ভারতে লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ-আন্দোলনের অন্যতম মুখ, পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) মামলা দায়ের হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন জানিয়েছে, উসকানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে সহিংসতায় প্ররোচিত করার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।লাদাখের পুলিশ শুক্রবার স্থানীয় সময় আড়াইটায় ওয়াংচুককে তার লেহের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এর একদিন আগে ওয়াংচুক বলেছিলেন, এই আন্দোলনের জন্য তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাতেও তিনি খুশি হবেন।ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় ওয়াংচুকের অলাভজনক সংগঠন ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ’ (এসইসিএমওএল)-এর বৈদেশিক অনুদান নেওয়ার লাইসেন্স বাতিল করে। ২০১০ সালের বৈদেশিক অনুদান সংক্রান্ত আইন (এফসিআরএ)-এর আওতায় এই লাইসেন্স বাতিল করা হয়। নিয়ম ভেঙে বিদেশি অনুদান নেওয়ার অভিযোগে চলতি মাসে এসইসিএমওএল-এর বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছে কেন্দ্র।পাহাড়ি অঞ্চলের কর্মী ওয়াংচুক ২০১৮ সালে র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার জিতেছেন। তিনি ভারতের কেন্দ্রীয় সরকার ও লাদাখের কেন্দ্রশাসিত প্রশাসনের সব অভিযোগ অস্বীকার করেছেন।লাদাখের রাজধানী লেহ শহরে সহিংস বিক্ষোভের ...

  • ২৬ সেপ্টেম্বর ২০২৫