ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রোববার বেলা ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।এরপর দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে।বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে—নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম এবং আচরণবিধি অনুযায়ী নির্বাচনি পরিবেশ বজায় রাখা। এ ছাড়া বিবিধ বিষয়ও আলোচনায় আসবে।ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক শনিবার জানান, সভা শেষে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন কমিশন সচিবালয়ের বেজমেন্টের হলরুমে সংবাদমাধ্যমকে ব্রিফ করবেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ে বিস্তারিত জানানো হবে।ইসি ...