বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। এরইমধ্যে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক ইন করেছেন এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ফ্লাইট ছাড়বে ।শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন জোবাইদা রহমান। তারপর সিদ্ধান্ত নেয়া হবে আসলে ঠিক কখন খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে। আজ দুপুরেই মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত দেয় বলে জানান তিনি।এদিকে, খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৬ জন সফরসঙ্গী থাকবেন। তারা হলেন, খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সৈয়দা শমীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান। এছাড়াও খালেদা ...