দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ১০ হাজার ৯৫৪ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এই নতুন মূল্য। এর আগের দিন বৃহস্পতিবারও স্বর্ণের দাম কমানো হয়েছিল।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও।
নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ২৯২ টাকা কমে হয়েছে ২ হাজার ৯১৬ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পূর্বের পোস্ট :