বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে এ জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। নতুন দর ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ আগের দামের তুলনায় লিটারে ১১ টাকা ৯২ পয়সা বেশি দিতে হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ফার্নেস অয়েলের মূল্য, আমদানি করা অপরিশোধিত জ্বালানির মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়েছে।
বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মূল্য পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। বিদ্যুৎ উৎপাদন ও ভারী শিল্পে ফার্নেস অয়েলের ব্যবহার থাকায় নতুন দামের প্রভাব এসব খাতের ব্যয়ের ওপর পড়তে পারে।
পূর্বের পোস্ট :