ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মে মাসে বাড়ানো হবে না বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিকালে বিইআরসি জানায়, এপ্রিল মাসের নির্ধারিত দামেই মে মাসে বিক্রি হবে এলপিজি। এতে করে ভোক্তারা ১২ কেজির সিলিন্ডার আগের দাম ১ হাজার ৯৪০ টাকায় কিনতে পারবেন।
এর আগে এপ্রিল মাসে দুই দফা বাড়ানো হয় এলপিজির দাম। ২ এপ্রিল প্রতি কেজিতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এরপর ১৯ এপ্রিল প্রতি কেজিতে বাড়ানো হয় ১৭ টাকা ৬২ পয়সা।
এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। গত মাসের (এপ্রিল) এই দাম মে মাসেও বহাল থাকলো।
মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে ২ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।
এপ্রিলে দুইবার সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম; ২ এপ্রিল ভোক্তা পর্যায়ে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়। এরপর ১৯ এপ্রিল ভোক্তা পর্যায়ে ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে বিইআরসি।
পূর্বের পোস্ট :