সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে সূচকের পতনের পর তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রথমার্ধের লেনদেনে উত্থানের মুখ দেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
লেনদেনের শুরুতেই ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৫ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৪ পয়েন্ট।
দাম বাড়তি বেশিরভাগ কোম্পানির শেয়ারের; ২৫০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৬১ কোম্পানির ও অপরিবর্তিত আছে ৭৫ কোম্পানির শেয়ারের।
প্রথমার্ধে ডিএসইতে ৩৫০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে সিএসইতেও হয়েছে সূচকের উত্থান; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ২০ পয়েন্ট।
দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ৬২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩১ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৯ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে সিএসইতে ৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পূর্বের পোস্ট :