এলপি গ্যাস আমদানির জাহাজভাড়া ও ডিজেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে ১৮ দিনের মাথায় ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়। নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ দিনের মধ্যে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়লো ৫৯৯ টাকা।
সবশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা।
এছাড়া দাম বাড়িয়ে সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৮৮৯ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ২১ টাকা, ১৫ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ৪২৫ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ৫৮৭ টাকা, ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৯১০ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম তিন হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি ২২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৫৫৭ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম চার হাজার ৪২ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম চার হাজার ৮৫০ টাকা, ৩৩ কেজির সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৩৩৫ টাকা, ৩৫ কেজি সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৬৫৮ টাকা ও ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে সাত হাজার ২৭৫ টাকা।
বিইআরসি জানিয়েছে, এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেড্রারের প্রিমিয়াম চার্জ এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়েছে।
পূর্বের পোস্ট :