সূচকের পতন দিয়ে রোববার সপ্তাহ শুরু হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে; প্রথম ঘণ্টার লেনদেনে দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৬ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ৬ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ১৪ পয়েন্ট।
দাম কমেছে অধিকাংশ কোম্পানির; ৩১৬ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ৪৬ কোম্পানির, অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় ডিএসইতে ২২০ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূচকের পতনে লেনদেন চলছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই); সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮০ পয়েন্টের ওপরে।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম নিম্নমুখী; ৬৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২২ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৯ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে প্রথম ঘণ্টায় ৭ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পূর্বের পোস্ট :