সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের বড় পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই); দাম কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির।
লেনদেনের শুরুতেই পতনের মুখে পড়ে ডিএসই, যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। দিন শেষে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮২ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ১৩ এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ৩৩ পয়েন্ট।
দাম কমেছে অধিকাংশ কোম্পানির; ৩০৮ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ৫২ এবং অপরিবর্তিত আছে ৩৩ কোম্পানির শেয়ারের দাম।
কমেছে সামগ্রিক লেনদেন; ৪৫৯ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৫৮২ কোটি টাকা।
ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির ২১ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ওরিয়ন ইনফিউশন পিএলসি সর্বোচ্চ ৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
সাড়ে ৪ শতাংশের বেশি দাম বেড়ে ডিএসইতে শীর্ষে ইনটেক লিমিটেড এবং ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।
সূচকের বড় পতন হয়েছে সিএসইতেও; সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯২ পয়েন্ট।
দাম কমেছে অধিকাংশ কোম্পানির; ১২৬ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ৪১ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৪ কোম্পানির শেয়ারের দাম।
যদিও লেনদেন বেড়েছে পাঁচগুণ; ৪১ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৮ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে আইএফএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১ এবং ১০ শতাংশ দাম কমে তলানিতে তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স পিএলসি।
পূর্বের পোস্ট :