সূচকের বড় পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবারে লেনদেন শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩৮ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ২৬ এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ৫২ পয়েন্ট।
দাম কমেছে অধিকাংশ কোম্পানির; ৩৫৩ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে মাত্র ৩০ কোম্পানির ও অপরিবর্তিত আছে ৬ কোম্পানির শেয়ারের দাম।
কমেছে সামগ্রিক লেনদেন; সারাদিনে ৭৭৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৯৪৭ কোটি টাকা।
ব্লক মার্কেটে ২৩ কোম্পানির ২৪ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ওরিয়ন ইনফিউশন সর্বোচ্চ ৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
প্রায় ১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে শাইনপুকুর সিরামিকস পিএলসি এবং প্রায় ৮ শতাংশ দাম হারিয়ে তলানিতে বাংলাদেশ ওয়েলডিং ইলেকট্রোডস লিমিটেড।
বড় পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই); সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৪৫ পয়েন্ট।
দাম কমেছে অধিকাংশ কোম্পানির; ১৩৮ কোম্পানির দর পতনের বিপরীতে দর বেড়েছে ৩৫ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির।
কমেছে সামগ্রিক লেনদেন; ১২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গত কার্যদিবসে ছিল ১৯ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ১০ শতাংশ দাম হারিয়ে তলানিতে এপেক্স ট্যানারি লিমিটেড।
পূর্বের পোস্ট :