সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার সূচকের উত্থানের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন চলছে।

রোববারের বড় পতন কাটিয়ে উঠে লেনদেনের প্রথমার্ধে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০৮ পয়েন্ট।

শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ১৮ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৩৩ পয়েন্ট।

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৩৭২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১২ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৬ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইতে প্রথমার্ধে প্রায় ৪৪০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সূচকের উত্থান হয়েছে সিএসইতেও; প্রথমার্ধের লেনদেনে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৬০ পয়েন্ট।

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৮৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩১ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৪ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে প্রথমার্ধে ৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।