সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের বড় পতনের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন চলছে।
লেনদেনের প্রথমার্ধে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১২০ পয়েন্ট।
শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস কমেছে ২০ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ৫০ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ২৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩৪৮ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে প্রথমার্ধে প্রায় ৫০০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূচকের বড় পতন হয়েছে সিএসইতেও; প্রথমার্ধের লেনদেনে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৩০ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ২৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১০৬ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে প্রথমার্ধে ৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পূর্বের পোস্ট :