সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের পতনের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন চলছে।
লেনদেনের প্রথমার্ধে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮ পয়েন্ট।
শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমলেও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ১৯৫ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ১২৬ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৬৯ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে প্রথমার্ধে ৩২০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূচকের পতন হয়েছে সিএসইতেও; প্রথমার্ধের লেনদেনে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ৬৬ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ৩৭ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে প্রথমার্ধে ৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পূর্বের পোস্ট :