সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের বড় পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই), দাম কমেছে বেশিরভাগ কোম্পানির, কমেছে সামগ্রিক লেনদেন।
টানা তিন দিন সূচকের পতনের পর শেষ কার্যদিবসেও ঘুরে দাঁড়াতে পারেনি ডিএসই। লেনদেনের শুরু থেকেও কমতে থাকে সূচক। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৩ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ১০ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ১২ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ৩১৩ কোম্পানির দর কমার বিপরীতে দর হারিয়েছে ৪৬ কোম্পানি এবং অপরিবর্তিত আছে ৩৩ কোম্পানির শেয়ারের দাম।
একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৭৬ কোটি টাকা; ৫৫৯ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৯৩৫ কোটি টাকা।
ব্লক মার্কেটে ২৪ কোম্পানির ২৯ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। ন্যাশনাল ব্যাংক পিএলসি সর্বোচ্চ ৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
৬ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে রহিমা ফুড করপোরেশন লিমিটেড এবং ১০ শতাংশ দাম কমে তলানিতে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।
সূচকের পতন হয়েছে সিএসইতেও; সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭৯ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ১১৩ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ৪৬ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৩ কোম্পানির শেয়ারের দাম।
একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৮ কোটি টাকা; সারাদিনে ১৩ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ২১ কোটি টাকা।
প্রায় ৮ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং ১০ শতাংশ দাম কমে তলানিতে এনআরবি ব্যাংক পিএলসি।
পূর্বের পোস্ট :