বাংলাদেশের পুঁজিবাজারে টানা দুই দিন পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই), মঙ্গলবার দাম কমেছে বেশিরভাগ কোম্পানির, কমেছে সামগ্রিক লেনদেন।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ১ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ৯ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ১৩১ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ২৩৮ কোম্পানি এবং অপরিবর্তিত আছে ২৭ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন কমলেও টানা তিন কার্যদিবসে ডিএসইতে ১২০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। সারাদিনে ১২২২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গত কার্যদিবসে ছিল ১২৫৭ কোটি টাকা।
ব্লক মার্কেটে ৪০ কোম্পানির ১৭ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। ফাইন ফুডস লিমিটেড সর্বোচ্চ দেড় কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
সাড়ে ৯ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে এবি ব্যাংক পিএলসি এবং প্রায় সাড়ে ৯ শতাংশ দর হারিয়ে তলানিতে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই); সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ৯৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১১০ কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত আছে ২৭ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন বেড়েছে সিএসইতে; ২১ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গত কার্যদিবসে ছিল ১৩ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।
পূর্বের পোস্ট :