ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে মঙ্গলবার লেনদেন চলছে বাংলাদেশের পুঁজিবাজারে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ পয়েন্ট ও শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ৪ পয়েন্ট।
দুটি সূচক বাড়লেও ভালো কোম্পানির সূচক হিসাবে খ্যাত ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ২ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ১৭৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৫৩ এবং অপরিবর্তিত আছে ৬৩ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে ডিএসইতে ৭০০ কোটি টাকার ওপরে সূচক ও ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে সিএসইতেও লেনদেন চলছে সূচকের উত্থানে, প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৫৯ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৮২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৬১ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৩২ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে সিএসইতে প্রায় সাড়ে ৬ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
পূর্বের পোস্ট :