বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা, দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সাপ্তাহিক চার দিনের ছুটি শেষে চাঙ্গাভাবে শুরু হয়েছে পুঁজিবাজারের লেনদেন। ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২৭ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ২৭ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৫৩ পয়েন্ট।
সকাল থেকে বাজারে বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে উল্লেখযোগ্য হারে। অন্যান্য যেকোনো দিন বাজারে প্রথম ঘণ্টায় লেনদেন যেখানে ৩০০ কোটি টাকা ছাড়ায়াও না, সেখানে লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা।
ডিএসইতে ৩৫০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৫ ও অপরিবর্তিত আছে ১৪ কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৫২ পয়েন্ট।
দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ৯৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭ কোম্পানির ও অপরিবর্তিত আছে ৫ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘন্টায় সিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৬ কোটি টাকা।
পূর্বের পোস্ট :