বাংলাদেশের পুঁজিবাজারে রোববার সপ্তাহ শুরু হয়েছে সূচকের পতন দিয়ে; সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ও ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ৪ পয়েন্ট করে।
সূচক কমলেও দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ১৭৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১২১ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৯২ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২৩০ কোটি টাকা।
সূচকের পতন হয়েছে সিএসইতেও; সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩০ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ৪৪ কোম্পানির দর কমার বিপরীতে দর বেড়েছে ৩৮ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১.৫০ কোটি টাকা।
পূর্বের পোস্ট :