সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের উত্থান হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই); দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির।
সারাদিনের লেনদেনে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৯ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৮ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১০ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ১৬৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৬২ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৬২ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন বেড়েছে ৭৬ কোটি টাকা; ৬২৬ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গত কার্যদিবসে ছিল ৫৫০ কোটি টাকা।
ব্লক মার্কেটে ২৭ কোম্পানির ২৫ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড সর্বোচ্চ ৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষ শেয়ার আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এবং প্রায় ১০ শতাংশ দাম হারিয়ে তলানিতে দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড।
সূচকের উত্থান হয়েছে সিএসইতেও; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১০ পয়েন্ট।
দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ৯০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ৫৭ কোম্পানি এবং অপরিবর্তিত আছে ২৭ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন কমেছে সিএসইতে; ৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা গত কার্যদিবসে ছিল ৮ কোটি টাকা।
প্রায় ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ১০ শতাংশের বেশি দর হারিয়ে তলানিতে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।
পূর্বের পোস্ট :