সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের বড় উত্থানে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।
লেনদেনের শুরুতে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৮ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস৪০ বেড়েছে ৩ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ১৮৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৩৮ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৬৩ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে ডিএসইতে ৩০০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০০ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৬১ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩০ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৫ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে সিএসইতে ২ কোটি ৫০ লাখ টাকার মতো শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পূর্বের পোস্ট :