সামগ্রিক লেনদেন কমলেও বুধবার সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)- এ নিয়ে টানা দুই দিন উত্থান হলো দুই বাজারেই।

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৪ এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১৬ পয়েন্ট।

ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দাম কমেছে; ১৯১ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ১৩৪ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৬৪ কোম্পানির শেয়ারের দাম।

গতদিন বছরের সর্বোচ্চ লেনদেনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে কমেছে লেনদেন; ৬৩৩ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৬৯৩ কোটি টাকা।

ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির ২১ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ট্রাস্ট ব্যাংক পিএলসি সর্বোচ্চ ৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

৭ শতাংশের ওপরে দাম বেড়ে ডিএসইতে শীর্ষে পূবালী ব্যাংক পিএলসি এবং ১০ শতাংশের ওপরে দর হারিয়ে তলানিতে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সূচক বেড়েছে সিএসইতে; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১৪ পয়েন্ট।

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৮৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ৭৮ কোম্পানি এবং অপরিবর্তিত আছে ২৩ কোম্পানির শেয়ারের দাম।

সারাদিনে ৮ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে; যা গতদিন ছিল ১৩ কোটি টাকা।

প্রায় ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড এবং ৯ শতাংশের ওপরে দর হারিয়ে তলানিতে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।