বাংলাদেশের পুঁজিবাজারে লেনদেনের প্রথমার্ধে বুধবার সূচকের উত্থান হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস বেড়েছে ৫ পয়েন্ট ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১৫ পয়েন্ট।
১৮৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১১৪ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৮১ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২৯০ কোটি টাকা।
উত্থান হয়েছে সিএসইতে; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৬ পয়েন্ট।
সিএসইতে ৬৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩০ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৭ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে সিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২ কোটি ৪০ লাখ টাকা।
পূর্বের পোস্ট :