সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই); দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।

লেনদেনের প্রথমার্ধের ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৪ পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ১২ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ২৪ পয়েন্ট। 

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ২৮২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ৫৭ এবং অপরিবর্তিত আছে ৪৮ কোম্পানির শেয়ারের দাম।

প্রথমার্ধে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৪০০ কোটি টাকা।

অন্যদিকে সিএসইতেও উত্থান হয়েছে সূচকের; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৮ পয়েন্ট।

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৬৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ২৮ এবং অপরিবর্তিত আছে ১৫ কোম্পানির শেয়ারের দাম।

প্রথমার্ধে সিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৮ কোটি টাকা।