সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের বড় উত্থান হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই); লেনদেন হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা- যা এ বছরের সর্বোচ্চ।

সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৯ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ১২ এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ২৬ পয়েন্ট।

দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ২৪৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৮৩ এবং অপরিবর্তিত আছে ৫৯ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইতে ৬৯৩ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা ২০২৬ সালে সর্বোচ্চ লেনদেন। এর আগে ২০ জানুয়ারি সর্বোচ্চ ৬৬৯ কোটি টাকা লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ২৮ কোম্পানির ৩২ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; টেলিকম কোম্পানি জিপি সর্বোচ্চ ১০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

প্রায় ১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং প্রায় ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই); সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০১ পয়েন্ট।

দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ১০৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪৭ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।

বেড়েছে সামগ্রিক লেনদেন; ১৩ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গত কার্যদিবসে ছিল ৪ কোটি টাকা।

প্রায় ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে এডিএন টেলিকম লিমিটেড এবং ১০ শতাংশ দর হারিয়ে সিএসইতেও তলানিতে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।