বাংলাদেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে; উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
লেনদেনের প্রথমার্ধে দুই বাজারেই সূচকের উর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বেলাশেষে পতনের মুখে পড়েছে ডিএসই; প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়া ভিত্তিক ডিএসইএস কমেছে ২ পয়েন্ট ও ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ১ পয়েন্ট।
দাম কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের; ১৮৯ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ১৪৫ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৫৬ কোম্পানির শেয়ারের দাম।
কমেছে সামগ্রিক লেনদেন; ৫৩৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৬০৫ কোটি টাকা।
ব্লক মার্কেটে ২৭ কোম্পানির ১৩ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড সর্বোচ্চ ২ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
প্রায় ১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে এশিয়া ইনস্যুরেন্স পিএলসি ও ৫ শতাংশের বেশি দর হারিয়ে তলানিতে এমআইডিএএস ফাইন্যান্সিং পিএলসি।
অন্যদিকে সূচকের উত্থান হয়েছে সিএসইতে; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৫ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৮৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ৫৭ এবং অপরিবর্তিত আছে ২০ কোম্পানির শেয়ারের দাম।
বেড়েছে সামগ্রিক লেনদেন; ১৪ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ১৩ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ৯ শতাংশের ওপরে দর হারিয়ে তলানিতে দেশবন্ধু পলিমার লিমিটেড।
পূর্বের পোস্ট :