সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান দিয়ে।
লেনদেনের প্রথমার্ধে ডিএসই’র প্রধান সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৩ পয়েন্ট করে।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ২১৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৮৫ এবং অপরিবর্তিত আছে ৮৩ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে ২৩০ কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
অন্যদিকে সিএসইতে প্রথমার্ধে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৮ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৪৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ২৪ ও অপরিবর্তিত আছে ১০ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে সিএসইতে ১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পূর্বের পোস্ট :