নির্বাচনে এআই–এর অপব্যবহার ঠেকাতে ও ড্রোন নিষিদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইসি

নির্বাচনে এআই–এর অপব্যবহার ঠেকাতে ও ড্রোন নিষিদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধ ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ বিষয়গুলো তুলে ধরে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিসহ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনীর প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিমানবাহিনীর প্রতিনিধি এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ, নৌবাহিনীর প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীসহ সেনা, পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, এনএসআই ও ডিজিএফআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ইসি জানায়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ এবং ভোটকেন্দ্র স্থাপনের জন্য প্রতিষ্ঠান বাছাইসহ বেশ কয়েকটি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনের ...

  • ২০ অক্টোবর ২০২৫