জাহানারার যৌন হয়রানির অভিযোগে বিসিবির তদন্ত কমিটি

জাহানারার যৌন হয়রানির অভিযোগে বিসিবির তদন্ত কমিটি

জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার অভিযোগের তীর নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার, সাবেক জাতীয় পেসার মঞ্জুরুল ইসলাম এবং বিসিবির নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের দিকে। এছাড়াও অভিযোগ তুলেছেন তিনি সংশ্লিষ্ট আরও কজনের বিরুদ্ধে।জাহানারা দাবি করেছেন, এসব বিষয়ে বিসিবিতে বিস্তারিত জানিয়েও তিনি কোনো প্রতিকার পাননি। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানিয়েছে বোর্ড।বাংলাদেশ নারী ক্রিকেটের পথিকৃৎদের একজন জাহানারা। দেশের হয়ে খেলেছেন ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সফলতম নারী পেসার তিনি। জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা বাংলাদেশের একমাত্র নারী ক্রিকেটারও তিনি। ৩২ বছর বয়সী এই পেসার বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে ক্লাব ক্রিকেট ও কোচিং কোর্সে যুক্ত আছেন।ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, ২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপ চলাকালে মঞ্জুরুল ইসলাম ...

  • ০৭ নভেম্বর ২০২৫